শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ , ২২ শাওয়াল ১৪৪৭

দেশ

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে ভোট কর্মকর্তা নিয়োগ

নিউজজি ডেস্ক ৮ এপ্রিল, ২০২৬, ১২:০৬:৪২

14
  • সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে সংস্থাটির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খানকে। বুধবার (৮ এপ্রিল) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, নির্বাচন করার জন্যে রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খানকে নিয়োগ করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে থাকবেন নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব মোহাম্মদ মনির হোসেন। এছাড়াও ৪ জন পোলিং অফিসারকে নিয়োজিত থাকবেন।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা দ্বারা যাচাই-বাছাই ২২ এপ্রিল থেকে ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ ১২ মে সকাল ৮টা থেকে বিকেল ৪টা।

এর আগে, ইসি সচিব ভোটের তারিখ জানিয়ে গত সোমবার বলেছিলেন, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাবে।

তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers