বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ , ২ মুহররম ১৪৪৮

দেশ

গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৫৪:৫৭

172
  • গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় আম বাগানের গাছে গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল। গত বছরের তুলনায় এবারে নতুন পাতা গজিয়েছে কম। বাগানে বাগানের আমের মুকুলের মৌ মৌ গন্ধ সৌরভ ছড়িয়ে পড়েছে বাতাসে। প্রতিটি গাছে উঁকি দিচ্ছে আমের মুকুল।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি  সকালে সরেজমিনে উপজেলার আম চাষিদের সাথে কথা বলে জানা গেছে, আম গাছে আসতে শুরু করেছে আগাম মুকুল। আগাম মুকুলে আম চাষিদের মনে আশার প্রদীপ জ্বলে ওঠেছে। মাঘের হিমেল হাওয়ায় সবুজ পাতার ফাঁকে দোল খাচ্ছে মুকুল।গাছের কচি শাখা-প্রশাখায় ফোটা ফুলগুলোর উপরে সূর্যের আলো পড়তেই চিকচিক করে উঠছে। বেশিরভাগ গাছেই মুকুল এসেছে। আম উৎপাদন নিয়ে এবারে সংশয় নেই বলে চাষী ও জানিয়েছে। বৃষ্টিপাতের কারণে বিগত মৌসুমে উদ্ভিদের শাখার অগ্রভাগে কার্বনের পরিমাণ কমে যাওয়ায় নতুন পাতা বেশি দেখা দিয়েছিল। এবারে নতুন পাতার পরিমাণ খুবই কম। আর সঠিক সময়েই আমের মুকুল গাছে গাছে দেখা যাচ্ছে। পূর্ব আলোহালী গ্রামের আম চাষী জিল্লুর রহমান বলেন, এলাকার অনেক বাগানে মুকুলে ভরপুর। এখন পর্যন্ত ৮০ ভাগ আম গাছে মুকুল এসেছে। আগামী দু/এক সপ্তাহের মধ্যে সব গাছে গাছে মুকুল চলে আসবে বলে ধারণা করছেন ।

গোবিন্দপুর খেহালী উত্তরপাড়া গ্রামের আম চাষি আব্দুল মান্নান বলেন, উত্তরবঙ্গের আমের বিখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে। সেই জেলার খাসের হাট এলাকায় আম চাষী মোফাজ্জল হোসেনের তিন একর জমিতে আমবাগান দেখে আমার আমবাগান করার উৎসাহ জাগে। এরপর তার এসে নিজস্ব তিন শতক বাড়ির পাশে একটি উঁচু জমিতে ৫৫টি আম গাছ লাগিয়ে তিন বছর হল প্রায় প্রতিটি আমগাছ মুকুলে ভরপুর।    যাতে আমের মুকলে পোকা না লাগে। এর জন্য বাড়তি ফলন ও পোকা মুক্ত  আমের রং ঠিক রাখতে কীটনাশক ও ভিটামিন দিয়ে আমের গাছ স্প্রে করা হয়। যেন মুকুল বেশি ও ভালো হয়। গাছের গোড়ায় জৈব সারসহ সেচ দিয়েছি যে কারণে গাছ ভরে মুকুল বেরিয়েছে।

আলতাফ নগরের মৌঁকুড়ি গ্রামের আম চাষি জাহিদুল ইসলাম বলেন, আম গাছের আগাছা পরিষ্কার করে সার-ভিটামিন জাতীয় ঔষধ দিয়ে ছোট বড় সকল গাছের পরিচর্যা শুরু করা হয় এরপাশাপাশি পোকা দমনে আগাম কীটনাশক স্প্রে সহ পানি ছিটানো হয় । এতে পোকা দমন হবে এবং গাছের মুকুলের কোন ক্ষতি হবে না।

 এই এলাকাতে কয়েক প্রকারের আমের ফলন যেমন: খিরসা, ফজলি, আশ্বিনা, গোপালভোগ, আম্রপালি, বারি-৪ সহ অনেক জাতের আম চাষ হয়ে থাকে।

এ সময় মাঝে-মধ্যেই আকাশে মেঘ জমে উঠে। শিলাবৃষ্টি হলে আমের মুকুলের ক্ষতি হবে। তাই আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যথেষ্ট শঙ্কাও কাজ করছে। তবে পরিস্থিতি অনূকূলে থাকলে এবার আমের বাম্পার ফলন হবে বলে তিনি জানান।

উপজেলা কৃষি অফিসে সূত্রে জানায় যায়, এ উপজেলায় ৯০ হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে।  কৃষি অফিসের উপ- সহকারী সেলিম রেজা  বলেন, মুকুল আসার ৩০-৪৫ দিন আগে পানি দেয়া বন্ধ করুন, মুকুল ১০-১৫% ফোটা অবস্থায় এবং গুটি মটর দানার মতো হলে সালফার যেমন: থিওভিট ও ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক স্প্রে করলে হপার পোকা ও রোগ বালাই কম হবে।

মুকুল ঝরে যাওয়ার নানাবিধ কারন হতে পারে তার মধ্যে প্রধান দুটি কারন হলো পুষ্টির অভাব ও দ্বিতীয়টি হলো রোগ। পোকার আক্রমন পুষ্টির অভাব জনিত মুকুল ঝরে যাওয়া কমাতে বছরে দু’বার সুষম মাত্রায় গাছের বয়স ভেদে সার প্রয়োগ করতে হবে। বর্ষার পূর্বে একবার এবং বর্ষার পরে আরেকবার। সার (৫ বছর বা তার নিচের বয়সে) জৈব সার: ১০ কেজি, ইউরিয়া: ৩০০ গ্রাম, টিএসপি: ২৫০ গ্রাম, এমওপি: ২৫০ গ্রাম, জিপসাম: ২০০ গ্রাম,বোরন সার:২৫ গ্রাম সার সমূহ রিং করে তার মধ্যে প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগের পরে সেচ প্রদান করতে হবে। হপার পোকার আক্রমন হলে মুকুল ঝরে যেতে পারে সেজন্য আগাম সতর্কতা নিলে মুকুল ঝরা কমানো সম্ভব। সেজন্য তিন ধাপে নিম্নোক্ত কীটনাশক ও ছত্রাকনাশক একত্রে মিশিয়ে স্প্রে করতে হবে।সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন: (রিপকর্ড) কার্বোন্ডাজিম/ প্রপিকোনাজল গ্রুপের  ছত্রাকনাশক (যেমন: ডাইথেম এম ৪৫) প্রয়োগ করতে হবে। মুকুল আসার পূর্বে গাছের গোড়া থেকে পাতা পর্যন্ত ভালভাবে ভিজিয়ে দিতে হবে উপরোক্ত দুটি ঔষধ একত্রে মিশিয়ে মুকুল আসবে কিন্তু ফুল ফুটবে না এমন অবস্থায় আরেকবার স্প্রে করতে হবে। আমের গুটি মটর দানার মত হলে শেষবারের মত স্প্রে করতে হবে। প্রয়োজনীয় সময়ে ওষুধ স্প্রে সহ গাছের পরিচর্যা করতে আম চাষীদের এ নির্দেশনা দেয়া হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফুল আবেদীন বলেন, উপজেলায় বর্তমানে  ৯০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আমের মুকুলের সঠিক পরিচর্যায় মুকুল আসার আগে ও পরে ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে করা জরুরি। আবহাওয়া অনুকূলে থাকলে ফলন ভালো হবে। তবে এখন আমগাছে, সাইপার মেথ্রিন অথবা ল্যামডা সাইহ্যালোথ্রিন,স্প্রে করতে আম চাষীদের কে পরামর্শ দেয়া হচ্ছে বলে তিনি জানান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers