বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ , ২ রমজান ১৪৪৭

দেশ

ফরিদপুরে পৌঁছেছেন তারেক রহমান

নিউজজি ডেস্ক ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১১:৩৬

102
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নির্বাচনি সফরের অংশ হিসেবে ফরিদপুরে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম ফরিদপুর সফরকে ঘিরে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো আগেই জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হেলিকপ্টারে ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করেন তারেক রহমান। সেখান থেকে সুসজ্জিত গাড়িবহর নিয়ে তিনি সরাসরি রাজেন্দ্র কলেজ মাঠে পৌঁছান। সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

জনসভা উপলক্ষে বিশাল মঞ্চ নির্মাণের পাশাপাশি ব্যানার, ফেস্টুন ও তোরণ স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ৫ জেলা ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে লাখো নেতাকর্মী ও সমর্থক জনসভায় যোগ দিয়েছেন।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন বলেন, তারেক রহমানের এই আগমন ঐতিহাসিক ও প্রেরণাদায়ক। তরুণ প্রজন্মের মধ্যে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে এ জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, এই জনসভা ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে। দীর্ঘদিন ধরে মানুষ সরাসরি তাকে দেখার অপেক্ষায় ছিল। আজ সেই অপেক্ষার অবসান হয়েছে। এই জনসভা জনগণকে গণতন্ত্র, ভোটাধিকার ও জবাবদিহিমূলক সরকারের পক্ষে আরও ঐক্যবদ্ধ করবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন