রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ , ২৭ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত, ৩২ ঘণ্টায়ও হলো না সমঝোতা

নিউজজি ডেস্ক ১৮ জানুয়ারি, ২০২৬, ১০:৪৯:৩৬

120
  • ছবি : সংগৃহীত

ঢাকা: সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারী ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার ঘটনায় প্রশাসনের সাথে সমঝোতা না হওয়ায় টানা ৩২ ঘণ্টা ধরে কর্মবিরতি করছেন হাসপাতালটির ইন্টার্ন চিকিৎসকরা।

রোববার (১৮ জানুয়ারি) সকালে দ্বিতীয় দফা প্রশাসনের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন কর্মবিরতিতে থাকা চিকিৎসকরা। এদিন, সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান। মূলত চিকিৎসকদের নিরাপত্তার দেয়ার বিষয়ে হাসপাতাল প্রশাসনের কাছ থেকে কোনো সমাধান না আসায় এ কর্মবিরতি অব্যাহত রয়েছে।

ইন্টার্ন চিকিৎসক মিজানুর রহমান বলেন, আমাদের কর্মবিরতি অব্যাহত রয়েছে এটি আমরা প্রত্যাহার করিনি। কারণ, হাসপাতাল প্রশাসন এখনো আমাদের এই আশ্বাস দিতে পারেনি যে তারা চিকিৎসার জন্য নিরাপত্তা বাড়াবে বা কি পরিমাণ ফোর্স তারা আমাদের দিবে। আমাদের আজ সকাল ১০টার দিকে আবারও প্রশাসনের সাথে বৈঠকের কথা রয়েছে, আশা করি বৈঠকের পর একটি সিদ্ধান্ত আসলে হয়তো ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন।

এদিকে শুক্রবার (১৫ জানুয়ারি) রাতে হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় শনিবার রাতে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রশাসন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার খৈতর গ্রামের সুরুজ আলীর ছেলে শিমুল আহমদ, একই গ্রামের শিমুল আহমদের স্ত্রী নাজিরা সিদ্দিকা ও ছাতক থানাধীন দৌলতপুর গ্রামের বাসিন্দা জাবেদ মিয়া।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালের প্রশাসন থেকে ৩ জনের নাম উল্লেখ করে জিডি করে গিয়েছেন। আটক ৩ আসামিদের আমরা এরইমধ্যে ৫৪ ধারায় আদালতে সোর্পদ করেছি।

অন্যদিকে নারী ইন্টার্ন চিকিৎসকের উপর হামলার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ঘটনার পর থেকেই হাসপাতাল ও আশপাশের এলাকায় শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। তদন্ত কমিটি ঘটনার সব দিক খতিয়ে দেখছে। আশা করছি দ্রুত একটি স্থায়ী সমাধানে পৌঁছানো যাবে।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers