বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ , ৭ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

​তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি: ১৪ জানুয়ারি, ২০২৬, ১৮:২৯:৩৭

162
  • সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেলকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। গত ১২ জানুয়ারি দুপুরে সদর উপজেলার শিয়ালকোল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোহেল সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মৃত ফটিকের ছেলে।

​র‍্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মোঃ উসমান গণি জানান, ২০২০ সালের একটি মাদক মামলায় সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত সোহেলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায়ের পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers