সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

দেশ

সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি ১১ জানুয়ারি, ২০২৬, ১৭:০৩:০৩

77
  • ছবি : নিউজজি

সাতক্ষীরা: জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আক্তার।

সভায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুন্দর রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় ভোটকেন্দ্রে যাতায়াতের সুব্যবস্থা নিশ্চিত করা, নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এছাড়া শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, অবৈধ ইজিবাইক চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ বীরের অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রাজু আহমেদ, জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান, সিভিল সার্জনের প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের নির্বাহী প্রকৌশলীগণ, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ ও সদস্যসচিব আবু জাহিদ ডাব্লু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল ও সেক্রেটারি আব্দুল আজিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আরাফাত হোসেন, সরকারি কলেজের অধ্যক্ষ, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেমসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

সভায় বক্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers