রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ , ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি ১১ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৫:২৭

151
  • আঞ্চলিক পর্যায়ে শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

মৌলভীবাজার: বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পরিচালনায় এবং বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলার ব্যবস্থাপনায় ২০২৫ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলার চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই পরীক্ষার লিখিত ও মৌখিক মূল্যায়ন পর্ব সম্পন্ন হয়।

মূল্যায়ন পরীক্ষায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মোট ৩৮ জন পরীক্ষার্থী শাপলা কাব পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষাকেন্দ্রে হল পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের লিডার ট্রেইনার মো. ফয়জুর রহমান চৌধুরী এবং সিলেট অঞ্চলের এএলটি চিত্ত রঞ্জন পাল।

কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন এএলটি কমিশনার, গোয়াইনঘাট উপজেলার, মো. আহমদুল কিবরিয়া বকুল। এছাড়া কক্ষ পরিদর্শন করেন বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্পাদক ও কেন্দ্রের সমন্বয়কারী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী এবং বাংলাদেশ স্কাউটস শ্রীমঙ্গল উপজেলার কমিশনার ও বিরাইমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন।

এ বিষয়ে খন্দকার জাকির হোসেন জানান, শ্রীমঙ্গল উপজেলার ১৩টি বিদ্যালয় থেকে ৩৬ জন এবং কমলগঞ্জ উপজেলার একটি বিদ্যালয় থেকে ২ জন শাপলা কাব অ্যাওয়ার্ড মূল্যায়ন পরীক্ষা অংশ গ্রহণ করে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers