বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি ১১ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯:৪৯

213
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি জেলার পানছড়িতে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)।

শনিবার (১০ জানুয়ারি) পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ ওয়াইনথং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ি শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে ৩ বিজিবির মেডিক্যাল অফিসার মেজর মো. নাঈমুল মুশফিক নাঈম, এএমসি শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন।

এ সময় স্থানীয়রা বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এমন চিকিৎসা সেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন, বিজিবির নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রম পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নকে আরও বেগবান করবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers