রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

ঝালকাঠিতে গ্যাস বিক্রি বন্ধ রাখায় বিপাকে গ্রাহকেরা

ঝালকাঠি প্রতিনিধি ১০ জানুয়ারি, ২০২৬, ১৭:১৮:২২

101
  • ছবি : নিউজজি

ঝালকাঠি: এলপিজি ডিলার ও খুচরা বিক্রেতারা গ্যাস বিক্রি বন্ধ রাখায় বিপাকে পড়েছে গ্রাহকেরা। গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড তাদের দাবি দাওয়ার অজুহাতে গ্যাস বিক্রি ও সরবরাহ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা দেয়। ফলে পূর্ব প্রস্তুতি না থাকায় রান্না ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। দীর্ঘ হচ্ছে দুশ্চিন্তার প্রহর গোনার ক্ষন।

জালানির বিকল্প ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। হোটেল রেস্তোরাঁ এমনকি গ্যাসের ওপর নির্ভর ব্যবসায়ী প্রতিষ্ঠান গুলোও। রান্নার বিকল্প হিসেবে রাইসকুকার, ইলেক্ট্রনিক চুলা, স্টোভ কিংবা মাটির চুলা ব্যবহার করছেন। সকালি নাস্তা-দুপুরের খাবার হোটেল থেকে কিনে খেতে হচ্ছে অনেককেই।

হোটেল ব্যবসায়ীরা ৩৫ কেজির সিলিন্ডার চড়া দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন। ১২ কেজির সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যের ১ হাজার ২৫৩ টাকার গ্যাস ১ হাজার ৮০০ থেকে ২০০০ টাকায় বাধ্য হয়ে কিনতে হচ্ছে। অথচ গ্যাসের বাজার নিয়ন্ত্রণ সংস্থা (বিআইআরসি) ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করে দেয়।

ঝালকাঠির অন্যতম এলপিজির ডিলার ব্যাবসায়ী লুৎফর রহমান বলেন, কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে দাবি মানা না হলে সারাদেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি স্থগিত থাকবে। কবে নাগাত পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়েও কোনো স্পষ্ট ধারনা দিতে পারছেন না সংশ্লিষ্টরা। সেই নির্দেশনা অনুযায়ী বিক্রি বন্ধ রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন