রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

রাষ্ট্র সংস্কারে যুব সমাজকে সম্পৃক্ত করতে ঝালকাঠিতে যুবদলের প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠি প্রতিনিধি ১০ জানুয়ারি, ২০২৬, ১৭:১৩:৪৭

80
  • ছবি : নিউজজি

ঝালকাঠি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা যুবদলের উদ্যোগে শনিবার (১০ জানুয়ারি) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার। 

কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাজু।

কর্মশালায় বক্তারা বলেন, দেশ ও রাষ্ট্রের চলমান সংকট উত্তরণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব একটি সময়োপযোগী ও বাস্তবমুখী রূপরেখা। এই রূপরেখা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা ও রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশপ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় দলীয় আদর্শ, রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন