রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

‘ইসির দাঁত আছে, মব দমনে কামড় দিতে হবে’

নিউজজি ডেস্ক ১০ জানুয়ারি, ২০২৬, ১৬:৫৮:৩৬

78
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) দাঁত আছে, মব দমনে দাঁত দিয়ে কামড় দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতির পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

তিনি বলেন, ইসিকে মব দমন করতে হবে। মব দমন না করে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইসির দাঁত আছে। শুধু দাঁত থাকলে হবে না। দাঁতসহ কামড় দিতে হবে।

শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানি শেষে এসব কথা বলেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশের নিয়ন্ত্রণ করতে হবে। এখন যে সরকার আছে সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। মবের কারণে আমাদের অনেক প্রার্থী ছোটোখাটো ত্রুটি দূর করতে পারেননি।

দলের প্রার্থীদের মনোনয়ন বিষয়ে জাপা মহাসচিব আরও বলেন, আমাদের দল থেকে ২৪৪ জনকে মনোনয়ন দেয়া হয়েছিল। এদের মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ৩০ জনের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তারা। ২৫ জনের বেশি আপিল করেছিলেন। আজ প্রথম দফায় ৪ জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। একটা পেন্ডিং আছে। বাকিগুলোও আশা করি হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন