রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

সিরাজদিখানে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি ১০ জানুয়ারি, ২০২৬, ১৬:৩৪:২৫

65
  • ছবি : নিউজজি

মুন্সিগঞ্জ: বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী এবং আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর একটার দিকে সিরাজদিখান উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালপদিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মধ্যপাড়া ইনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মাহফিলে পূর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন ও তার শাসনামল নিয়ে স্মৃতিচারণের উদ্দেশ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মধ্যপাড়া ইনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওসমান দেওয়ানের সভাপতিত্বে এবং বিএনপি নেতা এনামূল হক তুহিন ও শাখাওয়াত সরদারের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজিম আল রাজী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল রহিম, সিরাজদিখান উপজেলা বিএনপির কোষাদক্ষক নজরুল ইসলাম নজু, সিরাজদিখান উপজেলা যুবদল আহ্বায়ক মো. ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা কৃষকদল সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, মো. নিজাম বেপারী, শাহীন আহম্মেদ, মনির হোসেন মনু, আব্দুল সালাম প্রমুখ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন