রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি ১০ জানুয়ারি, ২০২৬, ১৬:২০:০৫

123
  • কিশোরগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

কিশোরগঞ্জ: কটিয়াদীতে পারিবারিক কলহের জের ধরে ছেলের ছুরিকাঘাতে বাবা মো. বজলুর রহমান নিহত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার চান্দপুর ইউনিয়নের পশ্চিম মন্ডলভোগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে জুবায়ের পলাতক রয়েছে। নিহত মো. বজলুর রহমান ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবার সাথে অটোরিকশা চালক ছেলে জুবায়েরের কথা কাটাকাটি হয়। এ সময় বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় উত্তেজিত জুবায়ের। পরে আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

চান্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহিদুল হক উজ্জ্বল জানায়, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাবা ও ছেলের মধ্যে ঝগড়া হয়। পরে উত্তেজিত হয়ে ছেলে তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বাবাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। অভিযুক্ত জুবায়েরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে। অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে হচ্ছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন