রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

মুসাব্বির হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জ স্বেচ্চাসেবক দলের বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি ১০ জানুয়ারি, ২০২৬, ১৫:৩৭:৩৮

110
  • ছবি : নিউজজি

কিশোরগঞ্জ: ঢাকা মহানগর উত্তর এর স্বেচ্চাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ জেলা সেচ্চাসেবক দল।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দলীয় কার্যালয় রথখোলা হতে মিছিলটি বের হয়ে শহরের বিশেষ বিশেষ সড়ক পদক্ষিন করে আখড়া বাজার চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচী শেষ হয়।

কন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিলে শতধীক নেতাকর্মী উপস্থিত ছিল।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বার বার কারা নির্যাতিত নেতা, সাবেক স্বৈরশাসক উৎখাতে অন্যতম পরীক্ষিত নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচার করতে হবে এবং সেই সাথে সকল নেতাজর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

জেলা সেচ্চাসেবক দল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল এ উপস্থিত ছিলেন জেলা সেচ্চাসেবক দলের আহ্বায়ক আবু নাসের সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালি উল্লাহ রব্বানী তকি সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ সহ প্রমূখ।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন