সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ , ৩ জিলকদ ১৪৪৭

দেশ

‘ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা নেই’

নিউজজি ডেস্ক ১০ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৪:০৪

154
  • ছবি : সংগৃহীত

ঢাকা: ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সিলেটের কেন্দ্রীয় বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র-জনতার রক্তে লেখা জুলাই সনদে "হ্যাঁ ভোট" আসাটা জরুরি বলে জানান তিনি।

এছাড়া নির্বাচন কমিশন আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের ব্যবস্থা নিয়েছে বলে জানান তিনি।

এর আগে, সিলেটের বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers