রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা উদ্ধার, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

চাঁদপুর প্রতিনিধি ১২ ডিসেম্বর, ২০২৫, ১৭:২১:২৯

129
  • লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা উদ্ধার, এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষায় বিশেষ অভিযানে যাত্রীবাহী লঞ্চ থেকে ২৫০ কেজি জাটকা উদ্ধার করেছে উপজেলা মৎস্য দপ্তর। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর ও মোহনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের সক্রিয় সহযোগিতায় ‘মুলাদী’ হতে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি রেডসান-৫ থেকে জাটকা মাছগুলো জব্দ করা হয়। উদ্ধারকৃত জাটকা তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম. আনোয়ারুল হক, এবং উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন