রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

ওসমান হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস

নিউজজি প্রতিবেদক ১২ ডিসেম্বর, ২০২৫, ১৭:০৬:১৫

185
  • সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে হাসপাতাল পৌঁছান তিনি। এ সময় ভুয়া ভুয়া বলে স্লোগান তুলে ওসমান হাদির সমর্থকরা।

মির্জা আব্বাস জরুরি বিভাগ দিয়ে সিটিস্ক্যান রুমে যাওয়ার সময় ভুয়া ভুয়া বলে স্লোগান দেন ওসমান হাদির সমর্থকরা। এর আগে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তার বাম কানের নিচে গুলি লেগেছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, দুপুর আড়াইটার পর পরই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ‘আমি শুনেছি হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তবে কোথায় তা আমরা জানি না।’

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন