শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে’

নিউজজি প্রতিবেদক ১২ ডিসেম্বর, ২০২৫, ১৬:৩৩:৩৬

190
  • সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছে, দেশে এবার চাহিদার তুলনায় ২২ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত আলু উৎসব অনুষ্ঠানে তিনি এই কথা জানান।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের কৃষিখাতকে আরও গতিশীল করতে নানামুখী উদ্যোগ নিয়েছে। যার সুফল এ বছর আলু উৎপাদনে দেখা গেছে।

তিনি আরও বলেন, দেশে চলতি বছর ১ কোটি ১২ লাখ টন আলু উৎপাদন হয়েছে। যা চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি।

কৃষকদের নায্যমূল্য থেকে বঞ্চিত না করে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম উৎপাদনের ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা আলুর বীজে সহজলভ্য করার তাগিদ দেন।

এ সময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সদ্য ঘোষিত তফসিল ইস্যুতে সাংবাদিকরা প্রশ্ন করলে, বিষয়টি এড়িয়ে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers