সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ , ১ রবিউস সানি ১৪৪৮

দেশ

ওয়াজ মাহফিলে প্রায় লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৮ ডিসেম্বর, ২০২৫, ১৬:২৩:৫৭

130
  • ওয়াজ মাহফিলে প্রায় লক্ষ টাকা দিলেন মেয়র প্রার্থী শামীম হোসেন

জয়পুরহাট: ‎আমি ব্যক্তিগতভাবে কারো উন্নয়ন না করতে পারলেও প্রাতিষ্ঠানিকভাবে এবং এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই। এ কথাই বললেন মেয়র প্রার্থী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামিম হোসেন মণ্ডল।

‎জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সীতা পূর্ব পাড়া বাবে জান্নাত জামে সসজিদের উদ্যোগে বাৎসরিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বললেন।

‎৭ ডিসেম্বর রোববার দিবাগত রাতে তিনি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে যান এবং মসজিদের উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৭০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন।

‎মসজিদের ইমাম মো. আবু তালহার সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সাবেক সভাপতি ও ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ ফকির, থানা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা মন্ডল দুলাল ও তিন নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খোকন মণ্ডল প্রমুখ। মাহফিলে সভাপতিত্ব করেন ছোট মানিক বায়তুন নূর জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মো. নিয়ামুল বারীক।

প্রধান বক্তা হিসেবে কোরআন ও হাদিস থেকে ওয়াজ ফরমান, নওগাঁ জেলা থেকে আগত মাওলানা মো. আবু রায়হান। দ্বিতীয় বক্তা ছিলেন, বায়তুন নূর জামে মসজিদ মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হাফেজ মাওলানা জামিল আহমেদ ও তৃতীয় বক্তা ছিলেন, বিষ্ণুপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল হক হাবিব। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত এ মাহফিলে যোগদান করে ‎দোজাহানের অশেষ সওয়াব হাসিল করেন এলাকার শত শত ধর্মপ্রাণ মুসল্লীগণ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers