বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী হচ্ছে কৃষকেরা

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ৮ ডিসেম্বর, ২০২৫, ১৫:৫৪:৪১

137
  • সলঙ্গায় সবজি চাষে স্বাবলম্বী হচ্ছে কৃষকেরা

সিরাজগঞ্জ: ধানের চেয়ে সবজি চাষে লাভ বেশি। তাই সলঙ্গা থানার অধিকাংশ গ্রামের কৃষকেরা সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। অনেকেই আবার সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছেন।

১ শতক জমিতে বছরে ১৫/২০ হাজার টাকার সবজি উৎপাদন করা যায় বলে কৃষকেরা জানিয়েছেন। সলঙ্গা থানার ৬ টি ইউনিয়নের প্রায় কৃষকেরাই এখন বাড়ির উঠানে,রাস্তার ধারে,কৃষি জমিতে ধান চাষের পরিবর্তে লাউ, কুমড়া, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, শিম, শসা, পালং শাক, মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হচ্ছেন।

ধান চাষ করলে সার,বীজ, কীটনাশক, পানি ও পরিচর্যায় খরচ বেশি হওয়ায় অনেকেই সবজি এখন চাষ করছেন। সলঙ্গা থানার সলঙ্গার চর,কালীবাড়ি, লাঙ্গলমোড়া, চর ধুবিল, এরান্দহ, তিন নান্দিনা, জঞ্জালী পাড়া, মালতি নগর, ঘুরকাসহ বিভিন্ন এলাকার কৃষকেরা এখন স্বাবলম্বী হচ্ছেন সবজি চাষ করে। উৎপাদিত সবজি এলাকার চাহিদা মিটিয়ে অন্যত্র বিক্রি করছেন বলেও জানা গেছে।

ঘুড়কা ইউপির জগন্নাথপুর গ্রামের কৃষক সেকেন্দার আলী (৫৬) জানান,বাড়ির উঠানে, রাস্তার ধারে পতিত জমিতে জাংলা বা মাচা পদ্ধতিতে লাউ চাষ করে আমি আশানুরূপ ফল পেয়েছি। তিনি আরও জানান,একই জমিতে এক এক জায়গায় একাধিক ফসল ফলিয়ে বাড়তি টাকা উপার্জন করা সম্ভব। 

সলঙ্গা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সোহেল আরমান জানান, আবাদে কৃষকদের সাথে আমরা সরাসরি মাঠে গিয়ে সহযোগিতা দিয়ে থাকি। তাদের সঠিক পরামর্শ দিয়ে থাকি বলে কৃষকেরা লাভবান হচ্ছেন। এক দিকে কৃষকেরা লাভবান হচ্ছেন। অপরদিকে দেশে সবজি উৎপাদনে তারা ব্যাপক ভূমিকা রাখছেন। শাক সবজি উৎপাদনের জন্য আমরা শাক সবজির বীজ, সার কৃষি প্রণোদনা হিসেবে ইতিমধ্যেই বিতরণ করেছি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers