রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

খালেদা জিয়াকে দেখে হাসপাতাল থেকে পৈতৃক বাসভবনে জুবাইদা রহমান

নিউজজি প্রতিবেদক ৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৫৭:০৪

119
  • সংগৃহীত

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে ধানমন্ডির বাসায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। শুক্রবার (০৫ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে ধানমন্ডির বাসায় পৌঁছান তিনি।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা। সকাল পৌনে ১১টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করে খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান ডা. জুবাইদা রহমান। সেখানে কিছুসময় কাটানোর পর দুপুরে হাসপাতাল থেকে ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশ্যে রওয়ানা দেন।

এর আগে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান।

এদিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আজ লন্ডন যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় তাকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি পিছিয়ে যায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে চ্যানেল 24-কে বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে। ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ রোববার (৭ তারিখ) ফ্লাই করবেন।’ বিএনপির মিডিয়া সেলও বিষয়টি নিশ্চিত করেছে।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন