রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

সাভারে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

সাভার প্রতিনিধি ৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪৫:২৩

589
  • সাভারে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

সাভার: ঢাকার সাভারে এক আমেরিকা প্রবাসীর বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রবাসীর স্ত্রী ফাতেমা আক্তার।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর সাভারের মজিদপুর এলাকার বাড়িতে তালা দিয়ে ফাতেমা বাসার সবাইকে দিয়ে বেড়াতে যান। পরে ১ ডিসেম্বর জানতে পারেন তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে কে বা কারা। সংবাদ পেয়ে ফাতেমা অসুস্থ্য থাকায় তার বোন লাইলী বেগম বাসায় এসে দেখতে পান বাসার মেইন দরজার তালা ভাঙ্গা। রুমের ভিতর জিনিসপত্র, কাপড় চোপড়, কাঁঠের আলমারীর ড্রয়ার খোলা ও এলোমেলো অবস্থায় পড়ে আছে। আলমারিতে রাখা একটি আইফোন, দুটি স্মার্ট ফোন, দুটি ল্যাপটপ যার আনুমানিক মূল্য আড়াই লক্ষ টাকা, জমির দলিল'সহ প্রয়োজনীয় কাগজপত্র সবকিছুই লুটপাট হয়ে গেছে। ঘটনার বিষয়ে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারাও কিছু বলতে অস্বীকৃতি জানায়।

অভিযোগের বাদী ফাতেমা বলেন, পূর্ব পরিকল্পিত ভাবে তাদেরকে হয়রানি ও আর্থিক ভাবে ক্ষতিসাধনের জন্য কোন অজ্ঞাত নামা বিবাদী কিংবা তাদের কোন আত্মীয়স্বজন উক্ত ঘটনা ঘটিয়েছে। ফাতেমার স্বামী জয়নাল আবেদীন আমেরিকা প্রবাসী।

এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ বলেন, ভুক্তভোগীর দায়েরকৃত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন