রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ২৩ নং ওয়ার্ড বিএনপির দোয়া ও তবারক বিতরণ

নিউজজি ডেস্ক ৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪২:১৮

294
  • সংগৃহীত

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে কোরআন তেলাওয়াত, দোয়া ও তবারক বিতরন করেছে মালিবাগ চৌধুরী পাড়া ২৩ নং ওয়ার্ড বিএনপি। বৃহস্পতিবার ড. এম এ কাইয়ুম'র নির্দেশনা এজি এম শামসুল হক উদ্যোগে নূরে মদিনা মাদ্রাসা ও এতিমখানায় বাদ আছর নামাজ খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

কোরআন তেলাওয়াত, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এজি এম শামসুল হক সাবেক ভিপি তিতুমীর কলেজ, সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি। সোহেল রানা ভূইয়া সদস্য ঢাকা মহানগর উত্তর বিএনপি। ভিপি জুয়েল চৌধুরী, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল(জাসাস) কেন্দ্রীয় কমিটির। ফয়েজ আহমেদ ফরু সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি। আলহাজ্ব আবুল মেছের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি। হেলাল কবির হেলু আহবায়ক রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর, রবিউল ইসলাম রবি যুগ্ম আহবায়ক রামপুরা থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর। আবুল হাসান সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রামপুরা থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর। মোঃ আহসান হাবীব ডন সাবেক সাংগঠনিক সম্পাদক রামপুরা থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর। শুভ সাবেক সহ-সভাপতি রামপুরা থানা বিএনপি ঢাকা মহানগর উত্তর। ইনামুল ইসলাম লিটন সদস্য ঢাকা মহানগর উত্তর যুবদল, মো: তৌহিদ সভাপতি ২৩ নং ওয়ার্ড বিএনপি রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর। মো: মকবুল হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক ২৩ নং ওয়ার্ড বিএনপি রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর।  মো: রতন মিয়া আহবায়ক ২৩ নং ওয়ার্ড যুবদল রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর। আসিকুর রহমান মুন্না যুগ্ম আহবায়ক ২৩ নং ওয়ার্ড যুবদল রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর। সুলতান  সহ-সভাপতি রামপুরা থানা ছাত্রদল রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর। মো: জাকির হোসেন সদস্য সচিব রামপুরা থানা কৃষকদল রামপুরা থানা থানা ঢাকা মহানগর উত্তর। অনুষ্ঠান পরিচালনা করেন হাবিবুর রহমান হাবিব সাবেক সাধারণ সম্পাদক রামপুরা থানা ছাত্রদল ঢাকা মহানগর উত্তর।

আয়োজন আবুল কালাম আজাদ সহ-সভাপতি ২৩ নং ওয়ার্ড বিএনপি রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর। মো: রুবেল হক বিশু বেপারী সাংগঠনিক সম্পাদক ২৩ নং ওয়ার্ড বিএনপি রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর। মো: শওকতুর রহমান বাবু সাবেক যুবনেতা ২৩ নং ওয়ার্ড  বিএনপি রামপুরা থানা ঢাকা মহানগর উত্তর।

উক্ত অনুষ্ঠানে কোরআন খতম, দোয়া ও তবারক বিতরণ করেন। দোয়া মাহফিলে অংশ নেন উক্ত অনুষ্ঠানে মাদ্রাসার কমল মতি বাচ্চারা ও  নানা শ্রেণি-পেশার মানুষ সবাই একত্রিত হয়ে দেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন। তাঁরা খালেদা জিয়ার রোগমুক্তির জন্য কোরআন তেলাওয়াত, বিশেষ মুনাজাত ও তবারক বিতরণ  করেন।

এসময় স্থানীয়রা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির এক সাহসী ও দৃঢ়চেতা নেতা। জাতির ক্রান্তিলগ্নে তার ভূমিকা ইতিহাসের অংশ হয়ে থাকবে। তার অসুস্থতার জন্য এই সময়ে সবাই রাজনৈতিক মতভেদ ভুলে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাঁর জন্য দোয়া করেন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন