রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

‎পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ৫ ডিসেম্বর, ২০২৫, ১৬:৪১:০৮

123
  • ‎পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জয়পুরহাট: ‎“আমার স্বাস্থ্য, আমার অধিকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের উদ্যোগে উপজেলার কড়িয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।

‎এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,  সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, আবু তাহের, আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু মাস্টার, সম্পাদক নুরুলহুদা, ধরঞ্জী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডল, সম্পাদক সুলতান মাহমুদ, মাসুদ রানা প্রধানের সহধর্মনী মুনিরা আক্তার কেমি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎মেডিকেল ক্যাম্পে দিনব্যাপী ৪জন বিশেষজ্ঞ ডাক্তার ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের প্রায় দুই শতাধিক দরিদ্র অসহায় মানুষের চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ দেয়া হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন