রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২ , ২৯ রজব ১৪৪৭

দেশ

ঢাকায় পৌঁছেছেন জোবায়দা রহমান, সরাসরি যাবেন এভারকেয়ারে

নিউজজি প্রতিবেদক ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:০২:২০

135
  • সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন তার বড় ছেলে তারেক রহমানে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আজ শুক্রবার সকাল ১০টা ৫০মিনিটে তার বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দর থেকে ডা. জুবাইদা সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিমানবন্দরে আসা বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

আতিকুর বলেন, সকাল ১০টা ৪৫ মিনিটে ফ্লাইট অবতরণের পর তিনি ভিআইপি গেট দিয়ে বের হবেন। এরপর সরাসরি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা করেছিলেন তিনি।

এদিকে আজ শুক্রবার সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কারিগরি ত্রুটির কারণে আজ আসছে না কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি কিছুটা বিলম্ব হবে। 

তিনি বলেন, যদি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিদেশ যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দেয় তাহলে আগামী রোববার (৭ ডিসেম্বর) তিনি উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়বেন।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন