শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

বার্ষিক পরীক্ষা বর্জন করে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৩ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫৫:৩১

76
  • বার্ষিক পরীক্ষা বর্জন করে প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি

বগুড়া: দুপচাঁচিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার ৩ ডিসেম্বর সকাল থেকে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই কর্মসূচিতে যোগ দেন। শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক, দপ্তরি ও অভিভাবকরা।

এতে পরীক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সহকারী শিক্ষক এনামুল হক, মাসুদ পারভেজ, খোরশেদ আলম, তৌহিদুর রহমান তারেক, শারমিনসহ অন্যান্য শিক্ষকরা। বক্তারা বলেন, আমরা শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। তাদের তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদান ও শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন