শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৩ ডিসেম্বর, ২০২৫, ১৭:৫০:৫৭

72
  • মাদক সেবন ও বিক্রির অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৭ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড  দেয়া হয়েছে। বুধবার দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) এন এম ইশফাকুল কবীর  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এ দণ্ডাদেশ প্রদান করেন।

ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন আর রশিদের নেতৃত্বে একটি টিম বুধবার সকাল ১১ টার দিকে পীরগঞ্জ উপজেলার সেনুয়া নাপিতপাড়ায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবন ও বিক্রি করা সময় ৭ জনকে আটক করেন তারা। অভিযানকালে ৩০টি টাপেন্টাডল ট্যাবলেট ও মাদক সেবন করার উপকরনও জব্দ করা হয়।

দুপুরে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। মাদক ব্যবসা করার অপরাধে জয় এবং সুজন নামে দুই যুবককে ৬ মাস করে এবং মাদক সেবনের অভিযোগে নয়ন, স্বপন, আশরাফুল, সোহরাব ও ডলারকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন এবং তাদেরকে ১ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। পরে দণ্ডপ্রাপ্তদের জেল হাজতে পাঠানো হয়।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন