শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

দুপচাঁচিয়া পৌর এলাকায় আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি ৩ ডিসেম্বর, ২০২৫, ১৭:৪২:৩১

98
  • দুপচাঁচিয়া পৌর এলাকায় আরসিসি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

বগুড়া: থানা বাসস্ট্যান্ড হতে ধাপহাট রোর্ডের ব্রীজ পর্যন্ত আরসিসি ড্রেন নির্মাণ করণ কাজের উদ্বোধন করা হয়েছে। ৩ডিসেম্বর বুধবার দুপুরে দুপচাঁচিয়া পৌর প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী আহমেদ কামরুল হাসান, সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম রঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আফছার আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক কাওছার আলী শেখ, দুপচাঁচিয়া ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী, এলাকাবাসী সফিন সরদার, কার্যসহকারী আব্দুর রহমান, মিজানুর রহমান, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আখতারুজ্জামান তুহিন প্রমুখ।

বৃহত্তর পাবনা ও বগুড়া জেলার নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (জিপিবিইউআইডিপি) এর অর্থায়নে ৩৫লাখ ৩৭হাজার ৭’শ ২৭টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করছে মেসার্স এস.টি এন্টারপ্রাইজ।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন