শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

সিইসি সাথে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

নিউজজি ডেস্ক ৩ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৮:৩২

60
  • ছবি : সংগৃহীত

ঢাকা: প্রধান নির্বাচন কমিশানরের (সিইসি) সাথে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে বেরিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা নির্বাচন কমিশনের সাথে কয়েকটি বিষয় নিয়ে কথা বলেছি। বিশেষত, এই নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাবনা অনুযায়ী আরপিওতে পরিবর্তন এনেছে যে, প্রত্যেকটা দল তাদের স্ব স্ব প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। আমরা এনসিপির পক্ষ থেকে এই সংস্কার প্রস্তাবনাকে সাধুবাদ জানিয়েছি এবং আমরা মনে করছি যে, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের চর্চার জন্য এই নিয়মটি প্রয়োজন-প্রত্যেকটি দলকে তার নিজস্ব প্রতীক ও নিজস্ব আদর্শে নির্বাচন করা উচিত। কোনো দলের সাথে সমঝোতা হলে তার প্রতীক আলাদা হওয়া উচিত।

আমরা দেখে আসছি একটি দলের পক্ষ থেকে সরকারকে ও নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হয়েছে জানিয়ে যাতে এই সংস্কার প্রস্তাবনাটি বাতিল করা হয় মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আমরা এটির বিরোধিতা জানিয়েছি। আমরা আজকে নির্বাচন কমিশনকে বলেছি এ বিষয়ে সংস্কারের পক্ষে স্ট্রং থাকতে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে।

নাহিদ ইসলাম আরও বলেন, আরেকটি বিষয় হচ্ছে যে, হলফনামায় যে তথ্য প্রার্থীরা নির্বাচন কমিশনকে দিয়ে থাকবে, সে তথ্য যাতে যাচাই-বাছাই করে এবং সে তথ্যে যদি ভুল থাকে, নির্বাচন কমিশন থেকে যাতে ব্যবস্থা নেয়া হয়। এছাড়া, ইসির যে আইন বা বিধিমালা, সেটি যাতে সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, সে বিষয়েও আলাপ করেছি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন