বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩২ ভাদ্র ১৪৩৩ , ৩ রবিউস সানি ১৪৪৮

দেশ

নারায়ণগঞ্জে ককশিট কারখানায় অগ্নিকাণ্ড

নিউজজি ডেস্ক ৩ ডিসেম্বর, ২০২৫, ১৭:০৭:৩০

250
  • ছবি : সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জের বন্দরে একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বন্দরের লক্ষণখোলা এলাকায় মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইন্সোলেশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

এ খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ে গোডাউনে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার মূল কারণ বিস্তারিত বলা যাবে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers