শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

রাণীশংকৈলে কৃষি অফিসার মারধরের শিকার, হাসপাতালে ভর্তি

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ৩ ডিসেম্বর, ২০২৫, ১৩:১৭:১৭

189
  • ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও: রাণীশংকৈলে রাসায়নিক সার বিতরণকে কেন্দ্র করে উপ সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন বেদম মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে।

পরে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার উমরাডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।

উপজেলায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা, ও সরিষা চাষে কৃষকদের ব্যস্ত সময় চলছে। ঠিক এমন সময় ডিলারদের কাছে পর্যাপ্ত সার মজুদ না থাকায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। ঘটনার দিন দুপুরে স্থানীয় ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন সার বিতরণ করছিলেন। অভিযোগ রয়েছে, এই সময় ৩৩ বস্তা সার ৩টি ভ্যানে নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক, যা দেখে সার না পাওয়া অন্য কৃষকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। হট্টগোলের মাঝে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করেন। পরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত কৃষকদের সাথে কথা বলে বিষয়টি নিরসনের লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে মুঠোফোনে ঘটনাস্থলে আসার অনুরোধ করেন। কৃষি কর্মকর্তা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেনকে সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। উপস্থিত উত্তেজিত জনতা আকতার হোসেনকে দেখে তার ওপর চড়াও হয়ে নৃশংসভাবে তাকে গণপিটুনি দেয়। এ সময় গণপরিষদের নেতা মামুনুর রশীদও স্থানীয়রা মারপিট থেকে ওই কৃষি কর্মকর্তাকে রেহাই করতে পারেনি।

পরে সকলের প্রচেষ্টায় কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। কিন্ত গণপিটুনির শিকার আকতার হোসেনের শরীরের বিভিন্ন অংশ ও মাথায় গুরুতর আঘাত লাগে, ভেঙে যায় একটি দাঁত।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম জানান, আমার উপ-সহকারী কৃষি কর্মকর্তার শারীরিক অবস্থা ভালো নয়। মাথায় মারাত্মক আঘাত পেয়েছে এবং একটি দাঁত ভেঙে গেছে। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজে আনা হয়েছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ঘটনার পর মল্লিক ট্রেডার্সের স্বত্বাধিকারী তোজাম্মেল হোসেন কিংবা প্রতিনিধি মোজাম্মেল হোসেন ২ জনের সাথেই ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনোভাবেই তাদের পাওয়া যায়নি।

এদিকে এলাকাজুড়ে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে, এবং সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers