শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ারে জামায়াত আমির

নিউজজি ডেস্ক ২ ডিসেম্বর, ২০২৫, ২৩:২৭:৪৭

168
  • ছবি: সংগৃহীত

ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।

হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, গুরুতর অসুস্থ খালেদা জিয়ার ডায়ালাইসিস চলছে এবং তিনি চিকিৎসা নিতে পারছেন। তার এমন সংকটময় অবস্থার আগে কোনো নজির নেই। তিনি বলেন, “আমরা দোয়া করি, তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তার পরিবারকে ধৈর্য ধারণের জন্য দোয়া করি। আল্লাহ তাকে রহম করুন।”

এর আগে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার পর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম. নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

রাত সাড়ে ৮টার পর প্রথমে হাসপাতালে আসেন সেনাবাহিনী ও নৌবাহিনীর প্রধান। তারা চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। রাত ৯টার কিছুক্ষণ পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসপাতাল ত্যাগ করেন। এরপরই হাসপাতালে আসেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।  

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। শ্বাসকষ্ট দেখা দেয়ায় গত ২৩ নভেম্বর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers