মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ , ২ রবিউস সানি ১৪৪৮

দেশ

আখাউড়ায় গাড়ি ভর্তি গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ২ ডিসেম্বর, ২০২৫, ২১:০৫:১৭

148
  • আখাউড়ায় গাড়ি ভর্তি গাঁজাসহ যুবদল নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গাড়ি ভর্তি ৩৬(ছয়ত্রিশ) কেজি গাঁজাও বহনকারী গাড়িসহ মো. কামরুল হাসান (৪০) নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।। মঙ্গলবার(২ ডিসেম্বর) সকালে পৌরশহরের কোড্ডা বাইপাস এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ওই যুবদল নেতা মো. কামরুল হাসান পৌরশহরের তারাগণ গ্রামের দানু মিয়ার ছেলে ও আখাউড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

আখাউড়া থানা পুলিশের অভিযানে ৩৬ (ছয়ত্রিশ) কেজি গাঁজা সহ ২ জন আসামী গ্রেপ্তার এবং ০১টি মাদক পরিবহণের কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ।

কামরুল হাসানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৭টার দিকে এস.আই সুমন কান্তি দে সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরশহরের কোড্ডা বাইপাসের পাকা রাস্তার উপর হইতে ৩৬ (ছয়ত্রিশ) কেজি গাঁজা ভর্তি গাড়ী ও গোলাম রাব্বি(২৫), নামে এক গাড়ির চালকসহ মো. কামরুল হাসান কে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।

এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত চট্ট মেট্রো-গ-১১-৩৬৩৭ নাম্বারের একটি টয়োটা প্রাইভেটকার জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers