বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

বেগম খালেদা জিয়ার সুস্থতা উত্তর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল

নিউজজি ডেস্ক ২ ডিসেম্বর, ২০২৫, ২০:০৩:৫৯

335
  • ছবি: সংগৃহীত

ঢাকা : তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দোয়া মাহফিল অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন বলেন, ‘দেশের মানুষ আজও গণতন্ত্রের জন্য বেগম জিয়ার ত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।  যারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে, তারা সবাই খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঐক্যবদ্ধ।  সবাই তার জন্য মনে প্রাণে দোয়া করবেন।

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মূল চালিকাশক্তি। তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি শক্ত করেছেন।’

গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ প্রাঙ্গণে বিকাল ৩ টায় এই দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল।  অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেন, দেশনেত্রীর সুস্থতা শুধু ব্যক্তিগত প্রয়োজন নয়, এটা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনের সঙ্গেও জড়িত।  আজ তার শারীরিক অবস্থার জন্য পুরো জাতি উদ্বিগ্ন।  আমরা দেশবাসীর পক্ষ থেকে উত্তর ছাত্রদল তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে আন্তরিকভাবে প্রার্থনা করছি ।’

উত্তর ছাত্রদলের উদ্দ্যেগে দোয়ার অনুষ্ঠানে, দেশের শান্তি, গণতন্ত্রের বিকাশ এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

 

নিউজজি/জেডএইচ

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers