শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

কাশিয়ানীতে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি ১৫ নভেম্বর, ২০২৫, ১৫:১৯:১৯

150
  • ছবি : নিউজজি

গোপালগঞ্জ: কাশিয়ানীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, গোপালগঞ্জ-১ (কাশিয়ানী- মুকসুদপুর) জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রাপ্ত সেলিমুজ্জামান সেলিম সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) কাশিয়ানী উপজেলা বিএনপি কার্যালয়ে জেলা-উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি সাংবাদিকদের নিয়ে তার বন্যার্ঢ রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন।

এছাড়া তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, দীর্ঘদিন ধরে কাশিয়ানী-মুকসুদপুর উপজেলা বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি ছিলো না। ফলে সাংগঠনিক ভাবে আমরা অনেকটা এলোমেলো অবস্থায় ছিলোম। বর্তমানে সাংগঠনিক পূর্ণাঙ্গ কমিটি ও দলিয় কার্যক্রম সম্পুর্ণ হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে জয়ী হলে মাদক মুক্ত সমাজ গড়তে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন। বেকার সমস্যা দূরীকরণে আকীজ গ্রুপের ন্যায় বিসিক শিল্প নগরী গড়ে তোলা হবে। বিগত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের কারন খুজে বের করা হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ৮-১০ সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়ছে। ইনশাআল্লাহ আগামী বছর থেকে শিক্ষার্থীদের লেখাপড়ার মান ও ফলাফলের উন্নয়ন হবে। বস্তুনিষ্ঠ ও সুনির্দিষ্ট তথ্য সাপেক্ষে সাংবাদিকদের সংবাদ প্রকাশের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হবে। পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন। এ সময় জেলা ও উপজেলার কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন