শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ , ১৪ জুমাদাউস সানি ১৪৪৭

দেশ

পানছড়িতে ভারতীয় অবৈধ মালামাল আটক

খাগড়াছড়ি প্রতিনিধি ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৪৪:৪০

105
  • ছবি : নিউজজি

খাগড়াছড়ি: পানছড়ি সীমান্তবর্তী কাঠালতলা এলাকা থেকে ভারতীয় অবৈধ মালামালের একটি বড় চালান আটক করেছে বিজিবি। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নায়েব সুবেদার মো. ইমদাদুল হকের নেতৃত্বে বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, মেইন পিলার ২২৬৭-এর শূন্য দুই এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে কাঠালতলা এলাকায় মালামালগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের মধ্যে ছিল- জিরা, স্পার্কল, এনডার্ম জিএম, ভ্যাসলিন, কমফোর্ট, সাউন্ড বক্স, সেভেন অয়েল, টি স্পেশাল, লাইফবয় ও ভিভেল সাবান, সানসিল্ক ও ক্লিনিক প্লাস শ্যাম্পু, জনসন বেবি অয়েল, ভাসমল, দুটি কড়াইসহ বিভিন্ন ভোগ্যপণ্য।

সব মিলিয়ে উদ্ধার করা এসব মালামালের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৩ হাজার টাকা।

সীমান্ত এলাকায় বিজিবির এমন সফল অভিযান চোরাচালান প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন