শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

বনশ্রীতে লরির ধাক্কায় এক শিশু নিহত

নিউজজি ডেস্ক ১০ নভেম্বর, ২০২৫, ১৭:১১:৪৪

125
  • ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর বনশ্রীর ফরাজি হাসপাতালে সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে লরির ধাক্কায় আরাফ আদতাহী নামে ১০ বছরের এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিহত আরাফ আদতাহী রামপুরা বনশ্রী জি ব্লকে পরিবারের সাথে থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট। তার বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জাবুরহাট গ্রামে।

জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করে।

শিশুটির খালু আবু জাফর জানায়, তাদের বাসা বনশ্রী জি ব্লকে। সকালে বাসার গৃহকর্মী শিশুটিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। ফরাজি হাসপাতালের সামনে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয় আরাফ। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers