শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ , ২ জুমাদাউস সানি ১৪৪৮

দেশ

বন্ধ ব্রিজের কাজ শেষ করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি: ১০ নভেম্বর, ২০২৫, ১৬:৪৯:২৫

131
  • বন্ধ ব্রিজের কাজ শেষ করার দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার খালের উপর নির্মানাধীন বন্ধ হওয়া ব্রিজের কাজ দ্রুত শেষ করার দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন, সড়ক অবরোধ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এ ব্রিজের নির্মাণ  কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দুর্ভাগ্যে রয়েছে এলাকাবাসী।  আজ ১০ নভেম্বর সোমবার সকাল ১১টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন এর আয়োজন করেন। ব্রিজ সংলগ্ন সড়কের দু-পাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ধোপার খালে এ ব্রিজের কাজ ২০২১-২০২২ অর্থবছরে শুরু করা হয়, ২০২৩ সালে শেষ হওয়ার কথা থাকলেও আজও শেষ হয়নি ব্রিজর ২০ শতাংশ কাজ। ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা হয়ে গেছে। বিকল্প কাঠের নির্মিত লক্কর ঝক্কর ভাঙ্গাচুরা ব্রিজ দিয়ে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠান, কাঁঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতাল, আমুয়া বন্দরসহ তিনটি বাজারের বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার নারী, শিশু ও রোগী যাতায়াত করছে।

এলাকাবাসী ও শিক্ষার্থীরা অতি দ্রুত সময়ের মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ শেষ করার জন্য জোর দাবি জানিয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মো. মেহেদী হাসান, আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনজুরুল হক, বাংলাদেশ জামাতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মো. মজিবুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নকিরুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার, যুবদল নেতা তুহিন মিয়া, শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers