বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

কসবায় ৫ রেস্টুরেন্টে ৮০ হাজার টাকা জরিমানা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৬:১১:০৬

143
  • কসবায় ৫ রেস্টুরেন্টে ৮০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় স্বাস্থ্যবিধি না মানা, রান্নাঘরে নোংরা পরিবেশ রাখা এবং খাদ্য প্রস্তুতের সময় বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি রেস্টুরেন্টকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির।

অভিযানে দেখা যায়, অনেক রেস্টুরেন্টের রান্নাঘর অপরিচ্ছন্ন, পচা-বাসি খাবার রাখা, খোলা পরিবেশে খাদ্য সংরক্ষণ, এবং রান্নার সময় কর্মচারীদের মুখে মাস্ক বা হাতে গ্লাভস না থাকা। এসব অপরাধে আইন অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় দি ফুড প্যালেস ও টেস্টি বাইট রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা করে, ঢাকা কাচ্চি ভাই ও আল কারিমা রেস্তোরাঁকে যৌথভাবে ৩০ হাজার টাকা এবং কাচ্চি ডাইন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, খাবারের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার স্বার্থে ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, প্রশাসন চায় ব্যবসায়ীরা যেন ভোক্তাদের সঙ্গে প্রতারণা না করে এবং সবাই যেন নিরাপদ ও মানসম্মত খাবার পান। রেস্টুরেন্ট মালিকদের এসব বিষয়ে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। অভিযানের সময় কসবা থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।

নিউজজি/নাসি   

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers