বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ , ২৪ জিলহজ ১৪৪৭

দেশ

পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁ) প্রতিনিধি ১০ নভেম্বর, ২০২৫, ১৪:৩৭:১০

153
  • পীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

ঠাকুরগাঁ: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামে এক বৃদ্ধ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, ঐ বৃদ্ধ মোটর সাইকেলে করে নিজ বাড়ি নারায়ণপুর থেকে পীরগঞ্জ রেজিস্ট্রি অফিসে আসছিলেন। প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে একটি সিএনজি চালিত অটো রিক্সা বাঁচাতে মোটর সাইকেল চালক ব্রেক চাপেন। এতে মোটর সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন সালাম। এসময় রানীশংকৈলগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কর্তব্য রত চিকিৎসক তাকে দিনাজপুরে রেফার্ড করেন। দিনাজপুর যাওয়া পথে তার মৃত্যু হয়।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers