বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি ৮ নভেম্বর, ২০২৫, ১৭:২৫:৩৫

198
  • ছবি : নিউজজি

মৌলবীবাজার: শ্রীমঙ্গলে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে একটি র‌্যালি বের করে। র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ সড়কস্থ জেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

পরে জেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোছাব্বির আলী মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজু, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ, যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাউদ্দিনসহ যুবদল, ছাত্র দল ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers