বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ , ৬ সফর ১৪৪৮

দেশ

ধানের শীষকে বিজয়ী করতে মনোনয়ন প্রত্যাশীদের নিয়েই কাজ করব

চাঁদপুর প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৫, ২০:৪২:০৭

232
  • ধানের শীষকে বিজয়ী করতে মনোনয়ন প্রত্যাশীদের নিয়েই কাজ করব

চাঁদপুর: চাঁদপুর -২ ( মতলব উত্তর - মতলব দক্ষিণ)  আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব ড.মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, ধানের শীষকে বিজয়ী  করতে সকল মনোনয়ন প্রত্যাশীদের নিয়েই আমি  কাজ  করবো।

সোমবার সন্ধ্যায়  বিএনপির আসন ভিত্তিক প্রার্থী তালিকা ঘোষনা করা হয়। এতে   চাঁদপুর -২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নাম  ঘোষণা দেয়ার পর  তাৎক্ষণিক নির্বাচনি এলাকা মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (৪ নভেম্বর)   বিকাল ৪টায় মতলব নিউ হোস্টেল মাঠে মতলব দক্ষিণ উপজেলার  বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থকরা আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনকে ফুলের মালা দিয়ে বরণ করার সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্য  ড. জালাল উদ্দিন এ কথাগুলো বলেন। তিনি আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত  ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জানান।

তাকে মনোনীত করার জন্য বিএনপির চেয়ারপারসন  বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি, এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি বলেন, আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে যোগ্য প্রার্থী ভেবে মনোনয়ন দিয়েছেন । আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। 

এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সভাপতি মো. শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম সাগর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক এমদাদ হোসেন খান, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহিরসহ বিএনপি, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers