বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩২ আষাঢ় ১৪৩৩ , ৩০ মুহররম ১৪৪৮

দেশ

নরসিংদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নরসিংদী প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৫, ২০:১৫:৩৪

183
  • নরসিংদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

নরসিংদী:  নরসিংদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন। মঙ্গলবার (০৪ নভেম্বর ) দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে মনোহরদীর শীতল হাওয়া রেস্টুরেন্ট মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

পিএফজি’র উদ্যোগে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর মো. রাসেল আহমেদ ও ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্য।

প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন পিএফজি’র উপদেষ্টা আমিনুর রহমান সরকার দোলন। প্রশিক্ষণে জেন্ডার বৈষম্য, জেন্ডার সমতা ও ন্যায্যতা, নারীর প্রতি সহিংসতার কারণ, ধরন, ফলাফল ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের পিস কোঅর্ডিনেটর কাজী আনোয়ার কামাল, পিস অ্যাম্বাসেডর আরিফুর রহমান ভূঞা, এমদাদুল হক টিটো, সাইদুর রহমান তসলিম,নার্গিস সুলতানা, ওয়েভ কোঅর্ডিনেটর মাসুদা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ এবং উইম্যান এগেনস্ট ভায়োলেন্স এভরিহয়্যার (ওয়েভ) প্ল্যাটফর্মের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers