বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরির অভিযোগে গ্রেপ্তার তিন

চট্টগ্রাম দক্ষিণ প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৫, ১৮:৫৫:৫৯

162
  • লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরির অভিযোগে গ্রেপ্তার তিন

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে প্রথমে মো. আলমগীর নামে একজনকে ভূয়া ক্লিয়ারেন্সসহ আটক করা হয়। তিনি জানান, আল আকসা ট্রাভেলসের মালিক শাহ আলমের কাছ থেকে ২৮ হাজার টাকায় ওই ক্লিয়ারেন্স সংগ্রহ করেছিলেন। পরে শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, লোহাগাড়া থানার সামনের একটি কম্পিউটার দোকানের মালিক মো. নাজাত দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার কাছ থেকে মোবাইল ফোন ও দুটি সিল জব্দ করা হয়েছে। নাজাতের সহযোগী মো. জাহেদ, মো. রিদুয়ান ও রাজা মিয়া পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।

এদিকে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers