শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ , ২৯ শাওয়াল ১৪৪৭

দেশ

কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ

কিশোরগঞ্জ প্রতিনিধি ৪ নভেম্বর, ২০২৫, ১৮:১৮:৫১

199
  • কিশোরগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ

কিশোরগঞ্জ: মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় হঠাৎ করেই এই মিছিলটি বের হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হেলমেট ও মাস্ক পরে প্রায় অর্ধশত তরুণ ওই মিছিলে অংশ নেন। মিছিলে তারা ‘অবৈধ ট্রাইব্যুনাল মানি না, মানবো না’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের বেশিরভাগের মুখই মাস্কে ঢাকা ছিল, যা কারণে অংশগ্রহণকারীদের সঠিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ছাত্রলীগের কোনো মিছিলের বিষয়ে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers