শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না এনসিপি’

নিউজজি প্রতিবেদক ৪ নভেম্বর, ২০২৫, ১৮:১৭:৫৫

100
  • সংগৃহীত

ঢাকা: আসন্ন এয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনী আসনে কোনো প্রার্থী দেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৪ নভেম্বর) গণমাধ্যমের কাছে তথ্যটি নিশ্চিত করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) বিএনপি ২৩৭টি আসনে তাদের প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে। তালিকা অনুযায়ী ফেনী-১, দিনাজপুর-৩ ও বগুড়া-৭ আসন থেকে লড়বেন খালেদা জিয়া।

বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার এক দিনের মাথায় এ তথ্য জানাল এনসিপি। যদিও ৩০০ আসনে প্রার্থী দিবে বলে ঘোষণা দিয়েছিল এনসিপি।

নিউজজি/এসডি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers