শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

নতুন ৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর, ২০২৫, ১৭:১৯:৫৪

92
  • ছবি: সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন করে ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইং থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে সই করেছেন সলিসিটর মো. মঞ্জুরুল হোসেন।

এর আগে, ২০২৪ সালে অ্যাটর্নি জেনারেল পদে আইনজীবী মো. আসাদুজ্জামানকে এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে ৩ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এছাড়া একই বছরের ১৩ আগস্ট আরও ৯ আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি পদে নিয়োগ দেয়া হয়।

এরপর ২০২৪ সালের ২৮ আগস্ট ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৬১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয়া হয়েছিল।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers