শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ , ২৮ রবিউল আউয়াল ১৪৪৮

দেশ

এনসিপিসহ ৩টি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত ইসির

নিউজজি ডেস্ক ৪ নভেম্বর, ২০২৫, ১৫:৩৪:১৬

183
  • ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিসহ ৩টি দলকে নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, ১৪৩টি আবেদন এসেছিল। ২২ দলের তদন্ত হয়েছে। এরপর ৭টি দল কোয়ালিফাই করেনি। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির রায় পাওয়ার পর সিদ্ধান্ত হবে। বাকিগুলোর পুনরায় তদন্তের পর ৩টি দল-বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

আগামীকাল পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে দাবি-আপত্তি আহ্বান করে। দাবি-আপত্তি নিষ্পত্তি হলে চূড়ান্তভাবে সনদ দেয়া হবে বলে জানান তিনি।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers