রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ , ৩ সফর ১৪৪৮

দেশ

প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৫, ১৬:৪৫:৫১

151
  • প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধী ওই নারীকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। গত ৩১ আগস্ট ২০২৫ তারিখ দুপুরে সুযোগ বুঝে সে ভিকটিমকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি ভিকটিম তার মাকে জানায়। পরদিন ১ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন (মামলা নং–১, তারিখ–০১/০৯/২০২৫)।

ঘটনার পর থেকেই আসামি পলাতক ছিল। র‌্যাব-১২ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের দিকনির্দেশনায় গত ১৬ অক্টোবর রাত ১০টা ৫ মিনিটে র‌্যাবের একটি চৌকস দল সদর থানার শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালিয়ে ফরিদুল ইসলামকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ফরিদুল ইসলাম ওরফে বিটকেল (১৯) রায়গঞ্জ উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের মো. বাদশা শেখের ছেলে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়ার জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers