শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৮

দেশ

সিংড়ায় বিএনপির সবুজ সংকেত পেয়ে অধ্যক্ষ আনুর গণসংযোগ

সিংড়া (নাটোর) প্রতিনিধি ১৭ অক্টোবর, ২০২৫, ১৬:২৯:৪১

191
  • সিংড়ায় বিএনপির সবুজ সংকেত পেয়ে অধ্যক্ষ আনুর গণসংযোগ

নাটোর: নাটোরের সিংড়ায় বিএনপির সবুজ সংকেত পেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সদস্য ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন করেন তিনি।

গতকাল বৃহস্পতিবার সিংড়া বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় লিফলেট বিতরণ করেন তিনি। এরপর সন্ধ্যায় উপজেলার কলম ইউনিয়নের মহেশচন্দ্রপুর বাজারে উঠান বৈঠক করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ, ইউনিয়ন ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন সাখা, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মহিদুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক মো. রেজাউল করিম বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদত হোসেন মিন্টু প্রমুখ।

অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দীর্ঘ ১৫ বছর আন্দোলন সংগ্রাম করেছি। বর্তমান নির্দলীয় সরকার সেই পরিবেশ করবেন বলে আমরা আশাবাদী। তাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট চাইছি।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
 নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
copyright © 2023 newsg24.com | A G-Series Company
Developed by Creativeers